মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই

6898df17cca81d0ba74041219c59cc73 6a57a4ef66ab0 6898df17cca81d0ba74041219c59cc73 6a57a4ef66ab0
6898df17cca81d0ba74041219c59cc73 6a57a4ef66ab0

জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

অভিযুক্ত সাত নেতা হলেন—আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, আব্দুর রাজ্জাক, মির্জা আজম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।

তিনি জানান, তদন্ত সংস্থা এরই মধ্যে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে। বর্তমানে প্রতিবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

তদন্ত প্রতিবেদনে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা, উসকানি, হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা, দায়ীদের শাস্তি নিশ্চিত না করা এবং ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।

তৎকালীন আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা এই নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনালে পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh