ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ

Ddf12cbb6949d48aa19af96fa9149b57 6adf55fca9d06 Ddf12cbb6949d48aa19af96fa9149b57 6adf55fca9d06
Ddf12cbb6949d48aa19af96fa9149b57 6adf55fca9d06

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। 

সোমবার (২৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে দীপক শীলকে ছেড়ে দেওয়া হয়েছে। রাত ৯টার দিকে ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ছাত্র ইউনিয়নের সেক্রেটারি বাহাউদ্দিন শুভও।

এর আগে সোমবার বিকালে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি মানববন্ধন হওয়ার কথা ছিল। দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ নানা সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’র নামে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে সেখানে বাধা দেয় পুলিশ এবং দীপক শীলকে আটক করা হয়।

মানববন্ধনে অংশ নিতে আসা অভিনেত্রী সুমনা সোমা বলেন, ‘দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশ বাধা দিলে প্রতিবাদ করেছি। তখন পুলিশ সদস্যরা আমাদের টেনেহিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যায়। দীপককে পুলিশ ভ্যানে করে নিয়ে যায়।’

সংস্কৃতিকর্মী ফারুক এইচ খান বলেন, বাউল সংগীতের অনুষ্ঠান বন্ধ, শিল্পী-জনতার কর্মসূচিতে বাধা এবং মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা নিন্দনীয়।

সারা দেশে বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর অব্যাহত আক্রমণ চলছে উল্লেখ করে তিনি এসব ঘটনার প্রতিবাদ জানান। এসব ঘটনার পেছনে স্বাধীনতাবিরোধী ও জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর মদত রয়েছে বলেও অভিযোগ করেন ফারুক এইচ খান।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh