গ্রেফতার দুই আসামির দেওয়া তথ্যে আরও ৪ ককটেল উদ্ধার

Adff89c8c09951886562d3049ce485f5 6ae44f77a3164 Adff89c8c09951886562d3049ce485f5 6ae44f77a3164
Adff89c8c09951886562d3049ce485f5 6ae44f77a3164

রাজধানীর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দা‌য়ের করা মামলার তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে দুজনকে ‌গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে হাতিরঝিলের নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকা থে‌কে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত‌দের ম‌ধ্যে একজন জাহিদুল ইসলাম মনির (২০) ও অপরজন এক কিশোর। এ সময় উদ্ধার করা হয় চার‌টি তাজা কক‌টেল। পরে সকালে মধুবাগ মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল টিম।

ডিএম‌পির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার দুজন রমনা থানা-পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রীয়াধীন।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলা এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হাতিরঝিলের ৪৫৩ নম্বর নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান চালিয়ে ওই দুজন‌কে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে ওই বাসার ভেতরে থাকা চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে রমনা ও হাতিরঝিল থানা-পুলিশের উপস্থিতিতে বোম ডিসপোজাল টিম মধুবাগ মাঠে তা নিষ্ক্রিয় করে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com