জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ড. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দলের অস্থায়ী কার্যালয় ঢাকায় বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টার থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদিব, ডা: আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা: মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাভেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্থা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল, এ কে ফ্লোরা।
এদিকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে- মোঃ সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া যুগ্ম সদস্য সচিব পদে নিয়োগ পেয়েছেন- আলাউদ্দিন মোহাম্মদ (আন্তর্জাতিক), এসএম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মোঃ নিজাম উদ্দিন, নাহিদা সরওয়ার নিভা, ফরিদুল হক, মোঃ আতাউল্লাহ।
