ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে মারুফাকে পাচ্ছে না বাংলাদেশ

5cacce0ba32af81d021aeeed36f119a9 6ae8514e49435 5cacce0ba32af81d021aeeed36f119a9 6ae8514e49435
5cacce0ba32af81d021aeeed36f119a9 6ae8514e49435

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পেসার মারুফা আক্তারকে পাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার পুরনো চোট ফিরে এসেছে। তবে এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। সুস্থ হয়ে মাঠে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক লড়াই। তবে মারুফা যে থাকছেন না তা প্রায় নিশ্চিত। বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘তার গোড়ালির ব্যথা ফিরে এসেছে। আমরা এটা আবার ঘটতে চাই না. তাই আমি তাকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত করতে চাই সে যেন ভবিষ্যতে কোনো অস্বস্তি ছাড়াই বোলিং করতে পারে। কারণ পুরোপুরি সুস্থ না হলে তার সামর্থ্য অনুযায়ী বোলিং করতে সমস্যা হবে।’

মারুফার ব্যাপারে বোর্ডের সতর্ক অবস্থানের কারণ স্পষ্ট। বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। পুরোপুরি সেরে ওঠার আগে মাঠে ফেরা ইনজুরিকে আরও জটিল করে তুলবে। তাই নিউজিল্যান্ড সিরিজে তাকে না পাওয়ার সম্ভাবনা থাকলেও দীর্ঘ মেয়াদে তার স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছে বিসিবি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com