শ্রমিক দলের সহসভাপতিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করা হয়েছে

480d4520d24afcdbdf4ba88de226dadc 6ae733246b18b 480d4520d24afcdbdf4ba88de226dadc 6ae733246b18b
480d4520d24afcdbdf4ba88de226dadc 6ae733246b18b

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন টিনপুল মাথা এলাকায় চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি ও পোশাক ব্যবসায়ী জাকির হোসেনকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত জাকির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোতয়ালী থানাধীন তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জাকির হোসেন অভিযোগ করেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্থানীয় এক ব্যবসায়ীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে হত্যার জন্য দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলাকারীরা তার ব্যবসা থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গণমাধ্যমকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম এ ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমকে বলেন, আমাদের সংগঠনের সদস্য জাকিরের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে, বণিক সমিতির পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সর্বোচ্চ আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com