সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার

814276df98aeda9552d5287b9606a6c6 6ae0c65f47df4 814276df98aeda9552d5287b9606a6c6 6ae0c65f47df4
814276df98aeda9552d5287b9606a6c6 6ae0c65f47df4

রাজধানীর কদমতলীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তার ব্যবহৃত মাইক্রোবাসে ‘প্রেস’ লেখা ছিল। তবে জিজ্ঞাসাবাদে তিনি কোনও টেলিভিশনে কাজ করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছে ডিএনসি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৬টার দিকে মাতুয়াইল মুক্তি সরণি এলাকার পোল্ডার রোডে মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার থেকে আসা ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসি জানায়, মাইক্রোবাসে ‘প্রেস’ লেখা থাকায় হোসাইন শরীফকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোন টেলিভিশনে কাজ করেন। তবে এ বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি। গাড়িতে মাদক আছে কি না জানতে চাইলে তিনি স্বেচ্ছায় স্টিয়ারিংয়ের পাশে থাকা একটি বক্সের ভেতরে রাখা শপিং ব্যাগের কথা জানান। পরে ব্যাগ থেকে নীল রঙের জিপারযুক্ত ২১টি পলিপ্যাকেটে থাকা ৫ হাজার ২০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন শরীফ আগে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন বলে জানা গেছে। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড এবং গাড়িতে ‘প্রেস’ লেখা ব্যবহার করে তিনি অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh