শুক্রবার আল-আকসা মসজিদের খতিবকে অপহরণ করে ইসরাইল

8dc9a04729a6dcd68fa7174919f55d1a 6adc3887b55e6 8dc9a04729a6dcd68fa7174919f55d1a 6adc3887b55e6
8dc9a04729a6dcd68fa7174919f55d1a 6adc3887b55e6

পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমাকে জুমার নামাজ ও খুতবা দেওয়ার পরপরই ইসরায়েলি দখলদার বাহিনী গ্রেপ্তার করে। শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পূর্ব জেরুজালেমে তাকে গ্রেফতার করা হয়। জেরুজালেম গভর্নরেটের মিডিয়া উইং থেকে ওয়াফা বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা জুমার নামাজের পর খতিব শেখ খালেদ আবু জুমাকে ঘিরে ফেলে এবং পরে তাকে হেফাজতে নেয়। তবে, ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে ঠিক কী কারণে আটক করা হয়েছিল বা কোন নির্দিষ্ট অভিযোগে তার স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

দীর্ঘদিন ধরে, ইসরায়েলি বাহিনীর কঠোরতা, বিধিনিষেধ এবং আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি উপাসক এবং ধর্মীয় ব্যক্তিত্বদের গ্রেপ্তার আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ আবু জুমরকে গ্রেপ্তারের পর ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh