সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদ : কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

44cf992c1bb211b91547eaa08469e84d 6ae1da2281cd2 44cf992c1bb211b91547eaa08469e84d 6ae1da2281cd2
44cf992c1bb211b91547eaa08469e84d 6ae1da2281cd2

ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে সংশ্লিষ্ট আদালতে দুটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন ও দখলের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে দুদক।

অন্যদিকে, স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অবৈধ সম্পদ অর্জন ও গোপন করার অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী বুলবুল আহমেদ ইত্তেফাককে জানান। সাবেক সংসদ সদস্যের নির্বাচনী হলফনামায় উল্লিখিত সম্পদের হিসাব ও দুদকের মাঠপর্যায়ের সরেজমিন তদন্তে ব্যাপক গরমিল পাওয়া গেছে। দীর্ঘ তদন্ত শেষে ঘোষিত আয়ের বাইরে বিপুল পরিমাণ অতিরিক্ত সম্পদ অর্জনের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh