রবিবার ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

C5232acad32fed4290735b8c48d6c489 6add75fd4dc66 C5232acad32fed4290735b8c48d6c489 6add75fd4dc66
C5232acad32fed4290735b8c48d6c489 6add75fd4dc66

ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্থানীয় সময় রোববার নতুন করে হামলার সম্ভাবনা রয়েছে। তবে ওয়াশিংটনের শর্তে তেহরান ‘মহা চুক্তিতে’ রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগও রয়েছে।

গত কয়েকদিন ধরে ইরানের ওপর নতুন করে মার্কিন হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্ভাব্য অভিযানের সময় নিয়ে কথা বলেন। কবে থেকে হামলা শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা হামলার বিষয়টি বিবেচনা করছি। হয়তো আগামীকাল (রবিবার)।’

ট্রাম্পের মতে, ইরান চুক্তিতে আগ্রহী হলেও এটি মেনে চলার জন্য দেশটির প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, ইরানিরা একটি চুক্তি চায়। কিন্তু প্রশ্ন হল তারা চুক্তির শর্তে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে কি না।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তার প্রধান লক্ষ্য। গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেছেন যে তিনি যদি এই বছর আবার হামলা চালানোর সিদ্ধান্ত না নিতেন তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে গত বছরের অভিযান যথেষ্ট ছিল কিনা তা নিয়ে সন্দেহ ছিল।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ শুরুর আগের মতোই হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করা হচ্ছে। তবে তিনি এই বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে বাধ্য করা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। “আমাকে কাজটি সম্পন্ন করতে হতে পারে,” ট্রাম্প বলেছিলেন। অন্যথায় তারা সমঝোতায় আসতে পারে। কিন্তু আমি নিশ্চিত নই। সামরিক অভিযান হোক বা চুক্তি হোক- যেভাবেই হোক, আমরা জিতব।’

সূত্র: আনাদোলু

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh