মা কাজে যাচ্ছিলেন, দুই মেয়ে পিছু পিছু, কাভার্ড ভ্যানের চাপায় মৃত্যু

7dde41e0626c487445f6f5f5a0ce24c7 6ae2eab90513c 7dde41e0626c487445f6f5f5a0ce24c7 6ae2eab90513c
7dde41e0626c487445f6f5f5a0ce24c7 6ae2eab90513c

ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন দুই বোন। পথে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম তালদীঘি এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

নিহত আরাবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) পশ্চিম তালদীঘি এলাকার মোখলেছুর রহমান ফকির ও ফাতেমা আক্তারের মেয়ে। আরাবিয়া তালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীতে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে তিনি কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তালদীঘি মডেল মসজিদের সামনে পর্যন্ত মেয়ে দুটি তাকে অনুসরণ করে। সেখানে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুদূর যাওয়ার পর হাইওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিল দুই বোন। এসময় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দেয়। স্থানীয় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আজ সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় একটি নীল ও হলুদ রঙের কাভার্ড ভ্যান তাদের ওপর দিয়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এটি শুধু দুর্ঘটনা নয়, মনে হচ্ছে কাভার্ড ভ্যানের চালক ইচ্ছাকৃতভাবে শিশুটিকে পিষে মেরে ফেলেছে।

এ ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে কাভার্ড ভ্যান চালানোর সময় চালক ঘুমিয়ে ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com