মালয়েশিয়ার কাছে ৬ গোল হারে বাংলাদেশ

19b8201faaa358b55e8f960b932c88ef 6ae4862012bf4 19b8201faaa358b55e8f960b932c88ef 6ae4862012bf4
19b8201faaa358b55e8f960b932c88ef 6ae4862012bf4

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের রাজিত সিং হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে জিমি-আমিরুল।

ম্যাচের শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও পাঁচটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

অন্যদিকে সুযোগের সদ্ব্যবহার করে একের পর এক গোল সংগ্রহ করে মালয়েশিয়া। দলের পক্ষে সর্বোচ্চ দুটি গোল করেন আবু কামাল।

এর আগে ভারতের কাছে ১৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে লড়লেও ১-০ গোলে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। আগামী ১ নভেম্বর একই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার গেরহার্ডের দল।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com