ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের কোনো সাহায্য ছাড়াই তাদের আঞ্চলিক সমস্যা সমাধানে সক্ষম। বুধবার (২৮ অক্টোবর) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মস্কোয় ‘ফরাম অফ গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ’ শীর্ষ সম্মেলনের মাঝখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক সাইডলাইন বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পেজেশকিয়ান বলেছেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা দেশগুলির সাথে বহুপাক্ষিকতা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার পথ প্রশস্ত করেছে।
একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন তিনি।