‘বোকামির কারণে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

Pedri Bellingham 6adefcdcc42d1 Pedri Bellingham 6adefcdcc42d1
Pedri Bellingham 6adefcdcc42d1

বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে ঘরের মাঠে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচে দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে বার্সার মিডফিল্ডার পেদ্রি হারের কারণ হিসেবে নিজেদের ভুল ও ধীরগতির ফুটবলকে দায়ী করেন।

DAZN কে দেওয়া এক সাক্ষাৎকারে স্প্যানিশ তারকা স্বীকার করেছেন যে বার্সেলোনা ম্যাচের প্রথমার্ধে তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। তিনি আরও বলেন, বলের মন্থর গতি এবং সহজ পাসে বল হারানো দলকে ক্ষতিগ্রস্ত করেছে।



পেদ্রি বলেন, ‘সব মিলিয়ে আমরা ভালো ম্যাচ খেলিনি। প্রথমার্ধে আমরা নিজেরা ছিলাম না। অনেক কিছু ভালো করা যেত। বিশেষ করে বলের গতি ছিল খুবই কম। আমরা অনেক সাধারণ ভুল করেছি, বোকামি করে বল হারিয়েছি। এ ধরনের দলের বিপক্ষে এ ধরনের ভুলের মাশুল দিতে হয়।’

হারে হতাশ হলেও পেদ্রি সামনের দিকে তাকাতে চান। তার মতে, লা লিগার শিরোপা লড়াই অনেক দূরে। আপাতত বার্সেলোনার মূল লক্ষ্য পরের ম্যাচে মনোযোগ দেওয়া।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh