বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনে তিনটি ক্রুজ জাহাজ চলাচল করবে, শিডিউল প্রকাশিত হয়েছে

Faefad1033687c002b4d106cc38d3ebb 6aeb5795eb794 Faefad1033687c002b4d106cc38d3ebb 6aeb5795eb794
Faefad1033687c002b4d106cc38d3ebb 6aeb5795eb794

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক পরিবহনে তিনটি জাহাজ পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অনুমোদন পাওয়া জাহাজগুলো হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। তিনটি জাহাজে একসঙ্গে দুই হাজার ২৯৮ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বিআইডব্লিউটিএর মেরিটাইম সেফটি অ্যান্ড ট্রাফিক শাখার উপ-পরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

জাহাজ মালিকরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তিনটি জাহাজ ছাড়ার কথা রয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে যাত্রা শুরু হচ্ছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী এমভি বার আউলিয়া সকাল ৭টায় এবং এমভি কর্ণফুলী সকাল ৭.১৫ মিনিটে ঘাট ছাড়বে। অন্যদিকে এমভি টেকনাফের যাত্রা শুরু হবে সকাল সোয়া ৮টায়। বিকেল সাড়ে ৩টার দিকে জাহাজটি সেন্টমার্টিন পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, সরকার পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি দিয়েছে এবং ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস সেখানে রাত্রি যাপনের অনুমতি দিয়েছে। দ্বীপটি দেখার জন্য ভ্রমণ পাস এবং কিউআর কোডেড টিকিট বাধ্যতামূলক। এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh