দুটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা। তবে শঙ্কা দেখা দিয়েছে ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের মাঠে আসা নিয়ে।
বাংলাদেশে প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন শামার জোসেফ। তার পেটের সমস্যা রয়েছে বলে জানা গেছে। তাই তিনি হোটেলেই অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাঠে দেখা যায়নি শামারকে। ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তিনি খেলতে পারবেন কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ১৫ টেস্টে ৬৪ উইকেট নিয়েছেন শামার। এছাড়া, এই ক্যারিবিয়ান পেসার ১০টি ওয়ানডেতে ৫ উইকেট এবং ৩০টি টি-টোয়েন্টিতে ৪০ উইকেট নিয়েছেন।
