পাসের হার কম কলেজগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ

D2e3b77a29d94a78570a64f146687d41 6ae71ed3cafa3 D2e3b77a29d94a78570a64f146687d41 6ae71ed3cafa3
D2e3b77a29d94a78570a64f146687d41 6ae71ed3cafa3

পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ছবি সম্বলিত পোস্টে উল্লেখ করা হয়, পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। 

এর আগে ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com