পাবনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ ২ জন নিহত হয়েছেন

35744275163df5133087ab66606878b7 6ae3655b7dfcd 35744275163df5133087ab66606878b7 6ae3655b7dfcd
35744275163df5133087ab66606878b7 6ae3655b7dfcd

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পুষ্পপাড়া হাটের ভাড়াটিয়ার কক্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও হাট ইজারাদার আব্দুস সালামকে (৫০)।

নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

অপরদিকে, আব্দুস সালাম একই এলাকার ব্যবসায়ী আরজ আলীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝুপড়ির ভাড়াটিয়া আবদুস সালাম ও রিপনসহ ঝুপড়ির অফিস কক্ষে বসে ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন এসে তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজী ও তার রিপনকে মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে দেওয়া হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com