নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাঙ্কে পাওয়া গেল কৃষকের কঙ্কাল

4b8add2edb6539271f6b2e94b20b4c71 6ae4dfc374029 4b8add2edb6539271f6b2e94b20b4c71 6ae4dfc374029
4b8add2edb6539271f6b2e94b20b4c71 6ae4dfc374029

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামে এক কৃষকের পচা কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রামনগর গ্রামের শাহ আলম (৪২) ও তার স্ত্রী জাহানারা বেগমকে (৩৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার রামনগর গ্রামের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মহব্বত আলী একই গ্রামের বিলাত আলীর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।

দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর এ ঘটনায় দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে রামনগর গ্রামের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, মহব্বত আলী ২০২৩ সালের ৩০ জুলাই নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ তদন্তের পর দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাঙ্ক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ফোন কল রেকর্ডের ভিত্তিতে তিন বছর পর মহব্বতের কঙ্কাল উদ্ধার করা হয়।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com