নাটোরে মসজিদের দান বাক্সের তালা চুরি হয়েছে

998658fc614d27657c4cac2951a0e21d 6ada23cf603bc 998658fc614d27657c4cac2951a0e21d 6ada23cf603bc
998658fc614d27657c4cac2951a0e21d 6ada23cf603bc

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইউএনও কার্যালয় চত্বরের সংরক্ষিত এলাকায় রাস্তার পাশে অবস্থিত মসজিদে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের মোয়াজ্জিন ইসরাইল হোসেন আসরের নামাজের পর কয়েকজন মুসল্লিকে নিয়ে মসজিদে গিয়ে তালা ভাঙা দেখতে পান। দুর্বৃত্তরা দানবাক্সের বাইরের দুটি তালা ও একটি ভেতরের তালা ভেঙে বাক্সের সব টাকা নিয়ে যায়। তবে বাক্সে কত টাকা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোয়াজ্জিন ইসরাইল হোসেন জানান, এর আগে গত ২৬ জুন দানবাক্সটি খোলা হয়। বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা বের করা হয়। এরপর আর দানবাক্স খোলা হয়নি। চুরির বিষয়টি তিনি মসজিদ পরিচালনা কমিটিকে জানান।

এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) প্রশিক্ষক সারোয়ার মোর্শেদ জানান, ছুটির দিন থাকায় তিনি উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন না। তবে তিনি চুরির বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামসুল ইসলাম বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ রয়েছে। পুলিশ এলে ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাগাতিপাড়া মডেল থানায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) দোলা পারভীন বলেন, মসজিদ কমিটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh