‘দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার’

52d0f4a5f2ec34e5237695665b58ed13 6ada201ae5c1a 52d0f4a5f2ec34e5237695665b58ed13 6ada201ae5c1a
52d0f4a5f2ec34e5237695665b58ed13 6ada201ae5c1a

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মো. বাবুল মিয়া।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল মিয়া এসব কথা বলেন।

গ্যাস সংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানা। তবে গ্যাস সরবরাহের মাধ্যমে এ বছর সার কারখানার উৎপাদন শুরু করা যাবে বলে আশা করছেন বিসিআইসি চেয়ারম্যান।

বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, আমরা বিসিআইসির কারখানাগুলো চালু করতে চাই। ২৬-২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। আমাদের কারখানা চালু থাকলে, কারখানায় গ্যাস সরবরাহ পেলে দেশের চাহিদার পরিমাণ রপ্তানি করার সক্ষমতা আমাদের আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান সমস্যা গ্যাস সংকট। তবে আমরা গ্যাস সরবরাহ নিশ্চিত করে আমাদের কারখানা চালু করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কারখানা চালু করতে পারলে আমাদের আর সার আমদানি করতে হবে না।’

এ সময় আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক বিসিআইসি চেয়ারম্যান শেখ মোঃ আলী আশরাফ ও উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়াসহ কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh