ময়মনসিংহের গফরগাঁওয়ে চলাচলের সময় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি আলাদা হয়ে যায়। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয়। পরে মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি আবার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোঃ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কৈরাদ রেলওয়ে স্টেশন ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় এ, সি, ডি এবং ই, এফ, সি, জে, জে, টি, এল, ডি (মোট ৮টি) ইঞ্জিনসহ ‘বি’ পাওয়ার কারটি কোচের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ট্রেনটি ইঞ্জিন সহ তিনটি বগি A, C, D নিয়ে প্রায় দুই কিলোমিটার ভ্রমণ করে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।