স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি) কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাত দলের ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয়কে গ্রেপ্তারের খবর দিয়েছে। এ সময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি কক্সবাজারের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এ. এম ফারুক।
আটক শেখ বিজয় (২৩) টেকনাফের হোয়াইকুং খরংখালী পূর্ব মহেশ খালিয়া পাড়ার শাহ আলমের ছেলে।
এসআরবি জানায়, মঙ্গলবার রাতে নয়াবাজার এলাকায় এসআরবি-১৫, সিপিসি-২, হাইকং ক্যাম্পের একটি অভিযাত্রী দল অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দলটি জানতে পারে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালিয়া পাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
সেই তথ্যের ভিত্তিতে পশ্চিম মহেশখালিয়া পাড়া মো. শাহজাহানের বাসার উত্তরে খালপাড়ায় অবৈধ মাদক উদ্ধারে অভিযান চালায় এসআরবি অভিযান বাহিনী। অভিযানকারী দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা শেখ বিজয় পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তার হেফাজত থেকে একটি সিঙ্গেল ব্যারেল দেশীয় বন্দুক, দুটি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড গুলি, ২৭ রাউন্ড খালি কার্তুজ, ৬টি ধারালো ছুরি ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত শেখ বিজয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামত জব্দসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এ এম ফারুক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অবৈধ অস্ত্র উদ্ধার, সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।