জুলাইয়ে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খান

জুলাই মাসে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপি ও ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘জুলাই মাসে বিএনপি যে ভূমিকা রেখেছিল, বিএনপি যে ভূমিকা রেখেছিল, তা তুলে ধরার দায়িত্ব আমাদের।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নিজ জেলা ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জুলাই ছাত্রদলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। আমরা লক্ষ্য করছি, জুলাই মাসে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপি ও ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের আমলে এ বিষয়টি এক প্রকার আড়াল ছিল। গত জুলাইয়ে বিএনপির সংগ্রাম অন্যতম। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেই অর্থে সংগ্রাম করার ইচ্ছা তারা কখনোই দেখায়নি।’

তিনি আরো বলেন, ‘আমাদের দায়িত্ব হলো জুলাই মাসে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা, বিএনপি যে ভূমিকা রেখেছিল তা প্রেক্ষাপট থেকে জনগণের কাছে তুলে ধরা এবং শহীদদের পরিবারের খোঁজ খবর রাখা, শহীদদের স্মৃতি যাতে ম্লান না হয় সেজন্য তাদের কবর জিয়ারত করা- আমি বিভিন্ন ধারাবাহিক কার্যক্রম করছি এবং জেলা বিএনপি এ সব কাজে আমাকে সহযোগিতা করছে।’

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘বিএনপি সব সময় নির্বাচনের প্রস্তুতি নেয়। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনে এই দলের একাধিক প্রার্থী রয়েছে। আগামী স্থানীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে ঘোষণা দিয়েছেন, প্রচারণা চালাচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন এবং বিএনপির নেতা-কর্মীরা জনগণের কাছাকাছি থাকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যে দলটি স্পষ্ট বক্তব্য দিয়েছে। স্থানীয় নির্বাচনে একাধিক প্রার্থী রাখার সুযোগ নেই। দলের চেইন অব কমান্ড ভেঙে কেউ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে দল। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেভাবে স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh