চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়ল এক পুলিশকর্মী

4ff2dc112ac31f54afc434c8a1f842eb 6ad797de33302 4ff2dc112ac31f54afc434c8a1f842eb 6ad797de33302
4ff2dc112ac31f54afc434c8a1f842eb 6ad797de33302

বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল অনিক দাস চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে চার সহযোগীসহ হাতেনাতে ধরা পড়েছেন। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে খুলশী থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছুটিতে থাকা ওই পুলিশ সদস্য একটি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির সময় বান্দরবান থানার কনস্টেবল ও তার চার সহযোগীকে আটক করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবল অনিক দাসসহ বাকিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে এই চক্রের সঙ্গে পুলিশকর্মীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম নগরীতে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় তার জেলার এক কনস্টেবলকে আটক করা হয়েছে। মামলার নথি হাতে পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh