কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা

ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় তার ওপর হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, লালন মাজার থেকে বের হওয়ার সময় নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা হয়। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় তার দিকে একটি ডিম ছুড়ে মারা হয় এবং প্রায় ৩০ মিনিট আটকে পড়েন তিনি।

এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘কুষ্টিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর আবারও হামলা হয়েছে। বিএনপি সরকারের আমলে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর এটি পঞ্চম হামলা।

বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন করে নাসিরুদ্দিন পাটোয়ারীর কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। পাটোয়ারিদের আক্রমণ থেকে কেউ আটকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও স্বাধীনতার যে লড়াই শুরু হয়েছে তা কোনো বাধাই থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।’

একটি ভিডিওতে দেখা যায়, কিছু লোক নাসিরুদ্দিন পাটোয়ারী ও তার কর্মীদের ‘ধর, ধর’ বলে ধাওয়া করছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ভিডিও ও ঘটনার সত্যতা যাচাই করা যায়নি।

এর আগে ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে (পুরাতন ডিসি কোর্ট এলাকা) নাসিরুদ্দিন পাটোয়ারী ও তার নেতাকর্মীরা হামলার শিকার হন। এছাড়া ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও হামলার শিকার হন নাসিরউদ্দিন পাটোয়ারী।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh