ইনানী সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জনকে

161aa712dc7cb30ce55264ec30af596b 6ae319a7920d2 161aa712dc7cb30ce55264ec30af596b 6ae319a7920d2
161aa712dc7cb30ce55264ec30af596b 6ae319a7920d2

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে শান্ত ইসলাম (১৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইনানী সৈকতে এ ঘটনা ঘটে।

সমুদ্র সৈকতে ডুবে মারা যাওয়া শান্ত ঢাকার খিলগাঁও থানার ৯ নম্বর ওয়ার্ডের গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

জানা গেছে, উখিয়ার ইনানীতে বেড়াতে আসা ১৬ জনের একটি দল সাগরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ওই দলে ৫ জন শিশু-কিশোর ছিল। ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। এতে শান্ত ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে শান্ত নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com