আমির হামজা মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনের কাছে স্মারকলিপি ছাত্রদলের

464f8d72ed38d9e523dca06e9ac73065 6ad432391b547 464f8d72ed38d9e523dca06e9ac73065 6ad432391b547
464f8d72ed38d9e523dca06e9ac73065 6ad432391b547

পাবনার ঈশ্বরদীতে মুফতি আমীর হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য, অশ্লীল মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন স্থানীয় বাসিন্দাদের পক্ষে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের কাছে এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় সংলাপ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ওয়াজ মাহফিলের আয়োজন ইতিবাচক। তবে ধর্মীয় প্ল্যাটফর্মে রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার ও ব্যক্তিগত আক্রমণ করা হলে স্থানীয় সামাজিক পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মাহফিলে রাজনৈতিক বক্তব্য ও উসকানিমূলক মন্তব্য বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মাহন বলেন, ‘আমরা ওয়াজ মাহফিল বন্ধের পক্ষে নই। ধর্মীয় মঞ্চে রাজনৈতিক, কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া চলবে না এটাই আমাদের দাবি। ঈশ্বরদীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ধর্মীয় সমাবেশকে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণমুক্ত রাখতে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আমাদের দাবি ধর্মীয় মঞ্চে কোনো রাজনৈতিক বা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া চলবে না।’

এর আগে বিভিন্ন স্থানে ইসলামী মঞ্চে রাজনৈতিক ও আক্রমণাত্মক বক্তব্যের অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ঈশ্বরদীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ধর্মীয় সমাবেশকে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণমুক্ত রাখতে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে।

স্মারকলিপিতে মাহফিলের বক্তব্যকে কুরআন-হাদিস ও ধর্মীয় শিক্ষার আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে এবং এ বিষয়ে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করতে হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh