আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব করা হবে

1a913d93e66c4323ab203e1bcceb23ea 6ae7045c493a4 1a913d93e66c4323ab203e1bcceb23ea 6ae7045c493a4
1a913d93e66c4323ab203e1bcceb23ea 6ae7045c493a4

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে ‘বস্তা ভর্তি টাকা বা বিলিয়ন ডলার লেনদেন হচ্ছে’ এমন মন্তব্যের ঘটনায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আদালত অবমাননার দায়ে তলব করা হয়েছে। তার বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত জুডিশিয়াল প্যানেলের বিচারপতি মো.

প্রসিকিউশন জানায়, ব্যারিস্টার ফুয়াদকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে ব্যক্তিগতভাবে হাজির হতে বলা হয়েছে। ওইদিন তিনি বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেবেন বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, সম্প্রতি এবি পার্টির এক অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন। ট্রাইব্যুনালে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসে। এরপর নিজ উদ্যোগে আদালত অবমাননার নোটিশ জারি করে ট্রাইব্যুনাল।

এর আগে সোশ্যাল মিডিয়ায় বিচার প্রক্রিয়া ও ট্রাইব্যুনালের রায়কে অবমাননার অভিযোগে আদালত অবমাননার দায়ে দুই আইনজীবীকেও তলব করা হয়েছিল।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com