অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসবে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ‘ই’ স্তরের ফাইনালে পৌঁছেছে।
আজারবাইজানের রাজধানী বাকুতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ই-টায়ার সেমিফাইনালের ১৪তম মিনিটে বাংলাদেশের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রাতুল।
এর আগে বিকেলে সেমিফাইনালে মন্টিনিগ্রোকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি গোল করেন পাভেল।
আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৮৯টি দেশ অংশগ্রহণ করে। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম স্থানে ছিল বাংলাদেশ। পঞ্চম স্থানে থাকা ৩২টি দল নিয়ে ‘ই’ স্তরের নক আউট পর্ব চলছে। সেখানে তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ফিফা ছয়টি স্তরে ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।