হত্যাচেষ্টা মামলায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ফের গ্রেফতার

5e4ae4240fb3d2cacc8ef3a813880d8b 6ae8470782a6b 5e4ae4240fb3d2cacc8ef3a813880d8b 6ae8470782a6b
5e4ae4240fb3d2cacc8ef3a813880d8b 6ae8470782a6b

জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো.শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানো হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

এদিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন গ্রেফতার না দেখাতে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আদেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দেন। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে আজকে গ্রেফতার দেখানো হলো। 

উল্লেখ্য, ইতোমধ্যে তিনি একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com