সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দেয় এবং ধ্বংস করে। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ খবর নিশ্চিত করেছেন।
হামলার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে, নিরাপত্তা হুমকি প্রশমিত হওয়ায় কয়েক মিনিটের মধ্যে সতর্কতা প্রত্যাহার করা হয়। সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি বার্তায় সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার নির্দেশ দিয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, জরুরি সতর্কতা জারি করার পর দক্ষিণাঞ্চলীয় শহর আবাহা এবং পার্শ্ববর্তী খামিস মুশাইত এলাকায় বিপদ এখন কেটে গেছে। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে একটি পৃথক পোস্টে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ সাধারণ জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকায় অপ্রয়োজনীয় জটলা করা থেকে বিরত থাকার এবং কোনো ধরনের ভিডিও বা ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা