শিবচরে জামায়াত নেতার বাসা ভাংচুর

8f46ed2af2bc69dca22c4a5988252486 6ae6fc7609b55 8f46ed2af2bc69dca22c4a5988252486 6ae6fc7609b55
8f46ed2af2bc69dca22c4a5988252486 6ae6fc7609b55

মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলামের বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নীলখি ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কয়েক শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে তার বাসায় ভাঙচুর চালায়।

তাইজুল ইসলাম জামায়াতে ইসলামীর একজন নেতা। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের সম্মান নষ্ট হচ্ছে।

এলাকাবাসীর ক্ষোভে রোববার সকালে শত শত নারী-পুরুষ একত্রিত হয়ে তাইজুল ইসলামের বাসা ভাঙচুর করে। তবে এ ঘটনায় বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নীলখী ইউনিয়ন শাখার সকল সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি ঘোষণা করে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ওই নারী তার স্ত্রী।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাসা ভাংচুরের বিষয়টি আমি এখনো অবগত নই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com