মেয়ের মৃত্যুর পর আদুরী তার অনাগত সন্তানকে নিয়ে মারা যান

2d92358f5822d45408f9f1093bf34011 6ae093814c680 2d92358f5822d45408f9f1093bf34011 6ae093814c680
2d92358f5822d45408f9f1093bf34011 6ae093814c680

কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ীতে দূরপাল্লার বাসের ধাক্কায় ছয় বছরের শিশুর মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মা আদুরী বালা (২৩) মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের শ্বশুর দুলাল চন্দ্র মালি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আদুরী বালার ছয় বছরের মেয়ে মনিকা মালি মারা যায়। আদুরী বালা ও তার স্বামী অনন্ত মালিককে (২৬) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে মঙ্গলবার সকালে মারা যান সাত মাসের অন্তঃসত্ত্বা আদুরী বালা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তারা লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শ্বশুর বাড়ি থেকে অটোযোগে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কাঁঠালবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘পিঙ্কি পরিবহন’ নামের একটি বাস তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। অটোটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। অটোরিকশা চালক মোজাম্মেল (২৯) গুরুতর আহত হয়েছেন।

একই দুর্ঘটনায় নাতনি ও সাত মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূকে হারানো হতাশ দুলাল চন্দ্র মালি বলেন, ‘গত রাতে আমার নাতনি মারা গেছে। আর বউমা আজ সকালে না ফেরার দেশে চলে গেছে। ছেলেটির অবস্থা আশংকাজনক। আমাদের সংসার শেষ।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘাতক বাসটিকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh