ফাইনালে হেরে শ্রীলঙ্কাকে শাস্তি দিয়েছে আইসিসি

86a2e98db067edc38c7b52bb6d998670 6ae732ffacb61 86a2e98db067edc38c7b52bb6d998670 6ae732ffacb61
86a2e98db067edc38c7b52bb6d998670 6ae732ffacb61

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ফাইনালে হারের পর দুঃসংবাদ পেল লঙ্কানরা।

স্লো ওভার রেটের অভিযোগ শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু তারা সেই অপরাধ করেছিল ফাইনালে নয়, লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো নির্ধারিত সময়ের এক ওভার কম করার জন্য শ্রীলঙ্কাকে জরিমানা করেছেন।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। লঙ্কানরা আরও এক ওভার সময় নেয়। ফলে শ্রীলঙ্কার প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস দোষ স্বীকার করেছেন এবং আরোপিত শাস্তি স্বীকার করেছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেন এই অভিযোগ তুলেছেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com