নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন

F0616cc15ce2ac61c5b9683134aa745f 6adf4a4ed2702 F0616cc15ce2ac61c5b9683134aa745f 6adf4a4ed2702
F0616cc15ce2ac61c5b9683134aa745f 6adf4a4ed2702

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট, চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহকে জামিন দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত সোমবার (২৬ অক্টোবর) শুনানি নিয়ে জামিনের আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই মারুফুজ্জামান জামিনের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে আদালত তাদের জামিনের আদেশ দেন।’

এর আগে মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী গত ৪ অক্টোবর, শাহিনুজ্জামান ১৮ অক্টোবরর ও শাহ আলম অনিক ১৯ অক্টোবর জামিন পান। মামুন, আসলাম ও মুন্না নামে তিন আসামি কারাগারে রয়েছেন। 

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে ২৬ সেপ্টেম্বর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh