ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের মৃত্যু, হাত কাটা লাশ উদ্ধার

5b001e2b8a07350a1db0ccad1ae755fe 6ae1cd3ba9636 5b001e2b8a07350a1db0ccad1ae755fe 6ae1cd3ba9636
5b001e2b8a07350a1db0ccad1ae755fe 6ae1cd3ba9636

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে নিহত মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক। পরে একটি বিলের পাশ থেকে দুই হাত বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সরফভাটা ইউনিয়নের মীরখিল সিংগাপুর এলাকার বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরখিল স্লুইস গেট এলাকার রফিকুল ইসলাম রাক্করের ছেলে মো. তিনি কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হাতির আক্রমণ থেকে তার চাষ করা আমন ধান রক্ষা করতে ধানক্ষেতের পাশে পাহারা দিচ্ছিলেন নেজাম। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ বিলের পাশে ফেলে যায়।

স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা বাড়ি নির্মাণের জন্য নেজাম উদ্দিনের কাছে টাকা দাবি করে। চাঁদা না পেয়ে তাকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষায় রাতে বিল পাহারা দিতে যান নেজাম উদ্দিন। ধারালো অস্ত্র দিয়ে দুই হাত কেটে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত প্রয়োজন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh