ধলেশ্বরী নদীতে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

7f867860bb649dd0c6f2b06a05f3c3b6 6ad5b20002cb5 7f867860bb649dd0c6f2b06a05f3c3b6 6ad5b20002cb5
7f867860bb649dd0c6f2b06a05f3c3b6 6ad5b20002cb5

নিখোঁজের তিন দিন পর ধলেশ্বরী নদী থেকে ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে ফাতেমা নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে ধ্বংসস্তূপের মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ফাতেমা আক্তার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবার নাম শাহীন মিয়া ও মা নাজমা বেগম।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর স্কুল শেষ করে দুই বান্ধবীকে নিয়ে পাশের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায় ফাতেমা। একপর্যায়ে তার দুই বান্ধবী নদী থেকে বেরিয়ে আসলেও ফাতেমা ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও তাকে পায়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুক্তারপুর নৌ থানার পরিদর্শক আব্দুল মাবুদ ইত্তেফাককে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের লোকজন গত বৃহস্পতিবার ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh