মেহেরপুরের গাংনীতে বাড়ির আঙিনায় রাখা বালতির পানিতে ডুবে পলাশ নামে ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ভোলাডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা উঠোনে মহিষের লাশ ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। পলাশ তখন উঠোনে খেলছিল। একপর্যায়ে তিনি দুর্ঘটনাক্রমে পানি ভর্তি বালতিতে পড়ে যান। পরে তার মা শিশুটিকে বালতি থেকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাসেল রানা জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।