দেশের চারটি সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত এসেছে

5d0c93e3c6e988c410b123d316d519ea 6ae2e48bbd81d 5d0c93e3c6e988c410b123d316d519ea 6ae2e48bbd81d
5d0c93e3c6e988c410b123d316d519ea 6ae2e48bbd81d

ঝড়ো হাওয়ার কোনো আশঙ্কা না থাকায় দেশের চারটি সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে রাখতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত নাগাদ দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com