বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি দিয়েছে।
রোববার (১ নভেম্বর) দলের যুগ্ম দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত আংশিক কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক ও এসএম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।