ওই রাতেই বন্ধুসহ বারে গিয়েছিলেন তাহসিফ সাউরি, সঙ্গে থাকা তরুণী কে?

394bd8c1c32871b69a053d7288eda974 6ae5f2e16b7de 394bd8c1c32871b69a053d7288eda974 6ae5f2e16b7de
394bd8c1c32871b69a053d7288eda974 6ae5f2e16b7de

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ। এরই অংশ হিসেবে বাসা থেকে বের হওয়ার পর থেকে লাশ উদ্ধারের আগ পর্যন্ত তাহসিফ কোথায় কোথায় গিয়েছিলেন, কী করেছিলেন- তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা।

এই ফুটেজ সংগ্রহ করে নতুন নতুন তথ্য পাচ্ছেন তদন্ত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এসব নিয়ে কোনও মন্তব্য করেননি তদন্তসংশ্লিষ্টরা।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, টঙ্গীর মাজার বস্তিতে যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। বারে তাহসিফের সঙ্গে ছিলেন এক তরুণী এবং তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। ওই তরুণীকে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা তাহসিফের বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন। এর বাইরে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এসব তথ্য উঠে এসেছে তদন্তকারীদের সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে। ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখতে পেয়েছেন, ২৭ অক্টোবর (মঙ্গলবার) রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে’ যান তাহসিফ ও তার বান্ধবী। তারা একটি মোটরসাইকেলে করে সেখানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ। মোটরসাইকেল পার্ক করে তিন জনই রেস্টুরেন্টের ভেতরে চলে যান।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাহসিফ ও তার বান্ধবী লিফটে উঠছেন। এ সময় তারা দীপের জন্য অপেক্ষা করছিলেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিন জন একসঙ্গে বারের লিফটে ওঠেন। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর আবার মোটরসাইকেলে করে বেরিয়ে যান।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরে তাহসিফ সাউরির বান্ধবীকে তার বাসায় নামিয়ে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়।

এদিকে শনিবার তাহসিফের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার দীপের ৪ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌপুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টায় আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি অজ্ঞাত লাশ ভাসছে। পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করে।

পরে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেন, নিহত সাউরি তার সিনিয়র বড় ভাই ছিলেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com