উখিয়ায় অর্ধকোটি ইয়াবাসহ ৩ জন আটক

67d61d4bb112edaaf03088904bbb7b3d 6adaefb7486e8 67d61d4bb112edaaf03088904bbb7b3d 6adaefb7486e8
67d61d4bb112edaaf03088904bbb7b3d 6adaefb7486e8

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশের পৃথক দুটি অভিযানে ৫০ হাজার ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করেছে পুলিশ। এ ছাড়া দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে। ইসমাইল (৪০), কুতুপালং ক্যাম্পের মৃত আবু সুফিয়ানের ছেলে মো. জাহেদ হোসেন (২৫) ও পালংখালীর মৃত নূর সালামের ছেলে নূর আহমেদ ওরফে মেহেদী (৫৪)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, রাতে নিয়মিত টহলরত অবস্থায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ীরা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় করে কুতুপালং বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দলের সহায়তায় ঘটনাস্থলে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করা হয়।

তিনি বলেন, অভিযানের প্রথম পর্যায়ে পালংখালী থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে সিএনজিটি জব্দ করে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মো. ইসমাইল ও চালক। জাহেদ হোসেনের কাছ থেকে পাঁচটি জিপার পলিপ্যাকে রাখা ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের দুজনকে গ্রেফতারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিও জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, একই রাতে দ্বিতীয় অভিযানে পালংখালী থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। পরে চালক নুর আহমেদ ওরফে মেহেদীর পায়ের মাঝে রাখা একটি সাদা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।

পৃথক দুটি অভিযানে মোট ৫০ হাজার ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি, একটি ব্যাটারি চালিত ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh