সাজেকে গাড়ি উল্টে ৭ পর্যটক আহত হয়েছেন

2c66c508ea5e462cce4f9fa1d494cd91 6ad498884f8d9 2c66c508ea5e462cce4f9fa1d494cd91 6ad498884f8d9
2c66c508ea5e462cce4f9fa1d494cd91 6ad498884f8d9

রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেকের সিজকাচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক ভ্যালি থেকে ফেরার পথে সিজকাছড়া এলাকায় ট্যুরিস্ট জিপটি উল্টে যায়। আহত হয়েছেন সাত পর্যটক।

আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজনের মাথায় আঘাত লেগেছে এবং অন্যজনের হাত ভেঙে গেছে।

আহতরা হলেন- মোঃ আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মোঃ আরিফুর রহমান (৩৫), মোঃ সোহরাব (২৬), নাসরীন (৩৫), মোঃ শাহজাহান (৪৫) ও মোছা। আশা (13)। তারা সবাই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh