রংপুরে চোর সন্দেহে শিক্ষকের ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

6319517221687118822110beb90ecf21 6adf77b5944b2 6319517221687118822110beb90ecf21 6adf77b5944b2
6319517221687118822110beb90ecf21 6adf77b5944b2

রংপুরের মিঠাপুকুরে খালিদ হাসান নামে এক যুবক নিহত গরু চুরির সন্দেহে খালিদ হাসান (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে।

তার বাবা মাদারপুরের স্থানীয় মাদ্রাসার শিক্ষক ছিলেন। মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাদারপুরের খিয়ারচড়ায় গরু চুরির সন্দেহে স্থানীয় কয়েকজন খালিদ হাসানকে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে মারধর করে। মারধরে গুরুতর জখম হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং খালিদ হাসানের লাশ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন জানান, নিহত খালিদ হাসানের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh