মহেশপুর সীমান্তে ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে

2098c8814b2cf53f1292acec571dbb57 6ae9d4e3a639f 2098c8814b2cf53f1292acec571dbb57 6ae9d4e3a639f
2098c8814b2cf53f1292acec571dbb57 6ae9d4e3a639f

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ধানক্ষেত থেকে মনি বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ৪নং স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া মৌজার চাপাতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনি বেগম যশোর কোতয়ালী থানার বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় কৃষক মো. ইসমাইল হোসেন তার ধানক্ষেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরে লাশের সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ ব্যাগ থেকে কিছু ভারতীয় মোবাইল নম্বর এবং ফোনের বিবরণও সংগ্রহ করেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মহেশপুর থানার ওসি ইমরাম আলম জানান, মনি বেগমের ছেলে-মেয়ে ও নিকটাত্মীয়রা ভারতে থাকেন। তিনি গত ২ নভেম্বর তাদের বাড়িতে বেড়াতে বের হন। ধারণা করা হচ্ছে, তিনি পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য মহেশপুর সীমান্ত এলাকায় আসেন।

ওসি আরও জানান, লাশের ডান কানের নিচে ক্ষত ও রক্তের চিহ্ন দেখা গেছে। এছাড়া শরীরে কিছু অস্বাভাবিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা স্ট্রোক বা সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

৪৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, খবর পেয়ে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে যায়। তবে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দুই কিলোমিটার ভেতরে লাশটি পাওয়া গেছে। পুলিশ মামলা হিসেবে পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় কাজ করছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com