Homeআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যের ১২টি দেশ...

মধ্যপ্রাচ্যের ১২টি দেশ মার্কিন নাগরিকদের জন্য সতর্ক অবস্থায় রয়েছে

ইরাক, সিরিয়া এবং জর্ডান সহ মধ্যপ্রাচ্যের ১২টি দেশে মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ইরান বা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির বরাত দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স।

ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ এবং ভ্রমণ বিঘ্ন সম্পর্কে সচেতন থাকুন এবং গুরুতর নিরাপত্তা পরিস্থিতির কারণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, সতর্কবার্তায় বলা হয়েছে।

সৌদি আরবের ওপর হুথিদের হামলার কথা উল্লেখ করে সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে সংঘাত দ্রুত নির্দিষ্ট এলাকার বাইরে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে সৌদি আরব দক্ষিণাঞ্চলীয় শহর জিজানের বাসিন্দাদের হুথিদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে। যদিও পরে তা প্রত্যাহার করা হয়।