বাস-ট্রাকের সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন

6fb2ac481770c7cfa701bbea0bb47c19 6ae1f489de342 6fb2ac481770c7cfa701bbea0bb47c19 6ae1f489de342
6fb2ac481770c7cfa701bbea0bb47c19 6ae1f489de342

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার চার বছরের ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

নিহতরা হলেন- গাইবান্ধার উত্তর খাগুড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল। শফিকুল পেশায় ইটভাটা ছিলেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ও তার ছেলে বিপুল ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহত হয়েছেন আরও চারজন।

এসআই শফিউল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হলেও যাত্রীবাহী বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com