
নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ক্ষেত থেকে লাউ আনতে গিয়ে চন্দ্র বানু (৫৫) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে রেহানা বেগম (২০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ডোমুরুয়া ইউনিয়নের মতিন গ্রামের চাইনিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে গিয়ে তার পা সেচ পাম্পের তারে আটকে যায়। বিস্তারিত