বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদা আক্তার। জ্যোতি নাহিদাকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানায় এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।
রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে জ্যোতি লিখেছেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে অভিনন্দন।’
তিনি আরও লিখেছেন, ‘এই নতুন চরিত্রে তার জন্য সেরা। আমার বিশ্বাস, সে তার যোগ্যতা ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকা বদলেছে, কিন্তু লাল-সবুজের পতাকা নিয়ে আমাদের আবেগ একই, আমাদের লক্ষ্য একই—বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।’
নাহিদার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে জ্যোতি লিখেছেন, ‘আমি সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যে অবদান রাখতে আমি সর্বদা আমার সেরাটা দিতে প্রস্তুত। আমরা একসাথে অনেক দূর এসেছি। বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।